Tiger Attack: উত্তরপ্রদেশ চাষের কাজ করতে গিয়ে বাঘের আক্রমনে আহত ১

আখের জমিতে চাষের কাজ করছিল চাষীটি, তখনই তার ওপরে ঝাঁপিয়ে পড়ে বাঘটি

উত্তরপ্রদেশে বাঘের হানায় আহত বছর ৪৫ এর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের খেরির জঙ্গলে। অযোধ্যা প্রসাদ নামের এক চাষী আখের ক্ষেতে চাষ করছিলেন। তার ঠিক ২ কিমি দূরেই ছিল মহম্মাদি ফরেস্ট রেঞ্জ। মাঠে কাজ করার সময় আহতের ঘাড়ের কাছে আগাত করে বাঘটি।

অন্যন্য চাষীরা তাকে উদ্ধার করে  এবং স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে সাধরণ চিকিৎসার পর তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এটাই প্রথম নয় এর আগে ১১ এপ্রিল লখিমপুরের খেরিতে বাঘের আক্রমনে আহত হয় তৌসিফ আলি নামের এক যুবক। জঙ্গলের পাশাপাশি এলাকায় ঘাস কাটতে গিয়েছিল সে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement