Ganapati Visarjan: শাহপুরে গনেশ বিসর্জন করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল ৩ যুবক, রাতের অন্ধকারে চলছে উদ্ধারকাজ

১০ দিন ধরে চলা গনেশ পুজোর আজ অন্তিম দিন। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে একাধিক বারোয়াড়ি পুজোর আজ বিসর্জন হচ্ছে।

১০ দিন ধরে চলা গনেশ পুজোর আজ অন্তিম দিন। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে একাধিক বারোয়াড়ি পুজোর আজ বিসর্জন হচ্ছে। সেই সঙ্গে বাড়ির পুজোগুলিরও প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে। রাজ্যের একাধিক বিসর্জনের ঘাটগুলিতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। জলে, ঘাটে মোতায়েন রয়েছে পুলিশ। তারপরেও শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের শাহপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গণপতি বিসর্জন (Ganapati Visarjan) করতে গিয়ে ভারাঙ্গী নদীতে তলিয়ে গেলেন ৩ যুবক। ঘটনাটি ঘটেছে আসানগাঁওয়ের মুন্ডেভাদিতে। তলিয়ে যাওয়ার খবর পেতে পুলিশ ও উদ্ধারকারী দল যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে উদ্ধারকাজ। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি তিনজনকে। নিখোঁজ যুবকরা হলেন কুলদীপ জাখেরে (৩২), দত্তু লোটে (৩০) ও প্রতীক মুন্ধে (২৩)।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement