Jammu & Kashmir: পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে উঠতে গিয়ে ঘটল দুর্ঘটনা, মৃত ৩ যাত্রী, ঘটনাস্থলে পুলিশ

রবিবার বিকেলে জম্মু-কাশ্মীরের রিয়াসিতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় দ্রুতগতিতে গাড়ি তুলতে গিয়ে ঘটল বিপত্তি।

রবিবার বিকেলে জম্মু-কাশ্মীরের রিয়াসিতে (Reasi) ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় দ্রুতগতিতে গাড়ি তুলতে গিয়ে ঘটল বিপত্তি। চাকা স্কিড খেয়ে খাদে পড় গাড়ি। আর তাতেই মৃত্যু হল চালক সহ গাড়ির তিন যাত্রী। যদিও এখও কারোরই নাম পরিচয় জানা যায়নি। ঘটনাটি ঘটার পর স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তাঁদের চেষ্টায় উদ্ধার হয় মৃতদেহগুলি। এখনও গাড়িটি উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সকলের। বর্তমানে তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যদিও আসলে কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement