Mirzapur: উত্তরপ্রদেশে লাইনচ্যুত ট্রেনের বগি, দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল, ঘটনাস্থলে উদ্ধারকারী দল
ফের লাইনচ্যুত ট্রেন। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মির্জাপুর। জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে চুনার রেল স্টেশনের কাছে একটি মালবাহী গাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়।
ফের লাইনচ্যুত ট্রেন। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মির্জাপুর (Mirzapur)। জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে চুনার রেল স্টেশনের কাছে একটি মালবাহী গাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে রেলকর্মী, উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে লাইনে তোলা হয় ট্রেনের চাকাগুলি। যদিও মালবাহী গাড়ি হওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। আপাতত স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন পোষ্ট
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement