Yadgir: জল পান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু তিন কিশোর, শোকস্তব্ধ মৃতদের পরিবার
রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কর্ণাটকের ইয়াদগীর এলাকায়। ভেড়া চড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল তিন কিশোরের।
রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কর্ণাটকের ইয়াদগীর (Yadgir) এলাকায়। ভেড়া চড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল তিন কিশোরের। এদিন ঘটনাটি ঘটেছে ইয়াদগীর থানা এলাকার আচোলা গ্রামে। জানা যাচ্ছে, এদিন বিকেলে বাড়ির থেকে কিছুটা দূরে একটি মাঠে ভেড়া চড়াতে গিয়েছিল অমর (১২), জয় রাঠোর (১৪) এবং কৃষ্ণ রাঠোর (১০)। এর মধ্যে তাঁরা জল পান করতে যায় পাশের এক পুকুরে। আর তখনই ঘটে বিপত্তি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পুকুরের মধ্যে একটি গর্ত আছে। সেখানেই একজন পা হড়কে পড়ে যায়। বাকিরা তাঁকে বাঁচাতে গিয়ে পড়ে যায়। আর তারপরেই জলে ডুবে মৃত্যু হয় তিনজনের। ঘটনাস্থলে পুলিশ ডুবুরি নিয়ে এসে মৃতদেহগুলি উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর শোকস্তব্ধ মৃতদের পরিবার
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Advertisement
Advertisement
Advertisement