Puri Jagannath Temple: 'জগন্নাথ মন্দির ধ্বংস করবে জঙ্গিরা' পুরীর মন্দিরে সন্ত্রাসের ছক
বুধবার জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে এই লেখা দেখা যায়।
নয়াদিল্লিঃ পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)হামলার ছক। মন্দিরের দেওয়ালে বড়বড় করে লেখা হুমকি। 'উড়িয়ে দেওয়া হবে মন্দির' এমনটাই লেখা হয় দেওয়ালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরীতে (Puri)। তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। জানা গিয়েছে, বুধবার জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে এই লেখা দেখা যায়। 'জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে' বলে উল্লেখ করা হয়। এছাড়া ওড়িয়া ভাষায় লেখা হয়, "আমায় ফোন করুন, নইলে সব ধ্বংস হয়ে যাবে।" এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ করা হয় ওই গ্রাফিটিতে। এই লেখা নজরে আসতেই উদ্বেগ ছড়ায় ভক্তদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
'জগন্নাথ মন্দির ধ্বংস করবে জঙ্গিরা' পুরীর মন্দিরে সন্ত্রাসের ছক
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement