Thiruvananthapuram International Airport: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, তিরুবনন্তপুরম বিমানবন্দরে আতঙ্ক, সমস্ত টার্মিনালে চলছে তল্লাশি

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে এবং সমস্ত টার্মিনাল পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হচ্ছে। কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে? কথা থেকে তা পাঠানো হয়েছে?

Thiruvananthapuram International Airport (Photo Credits: X)

তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে (Thiruvananthapuram International Airport) বোমাতঙ্ক। রবিবার কেরলের (Kerala) তিরুবনন্তপুরম বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে এবং সমস্ত টার্মিনাল পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হচ্ছে। কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে? কথা থেকে তা পাঠানো হয়েছে? সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এক দিন আগেই অর্থাৎ শনিবার তিরুবনন্তপুরমের একাধিক হোটেলে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ডগ স্কোয়াড, পুলিশের দল হুমিক পাওয়া সমস্ত হোটেলে পরিদর্শন করে। তবে বিস্ফোরক কোন কিছুই পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয় যে, হুমকি ইমেলগুলো ভুয়ো ছিল।

তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement