Thiruvananthapuram: অফিসে রিলস বানানোর অভিযোগে ৮ সরকারি কর্মীর হাতে ধরানো হল শোকজ নোটিশ
যদিও গোটা ঘটনায় কর্মচারীদের সাফাই, অফিসের কাজে মাঝে নয়, অবসরে এই রিলস্টি বানিয়েছেন তাঁরা। এতে কাজে কোনও বিঘ্ন ঘটেনি।
নয়াদিল্লিঃ অফিসে রিলস (Reels) বানানোর অভিযোগে ৮ কর্মীর হাতে ধরানো হল শোকজ নোটিশ (show-cause notice)। ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) পাথানামথিট্টা জেলার থিরুভাল্লা পৌরসভায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি রিলস ভাইরাল (Viral) হওয়ার পর, এই ৮ কর্মীর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন থিরুভাল্লা পৌরসভার সচিব। ভাইরাল রিলসটিতে কর্মচারীদের অফিসে গান গাইতে এবং নাচতে দেখা যায়। এরপরই ওই ৮ কর্মীকে শোজজ নোটিশ পাঠিয়ে তিনদিনের মধ্যে গোটা ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। সচিবের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সাফ জানান, তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। যদিও গোটা ঘটনায় কর্মচারীদের সাফাই, অফিসের কাজে মাঝে নয়, অবসরে এই রিলস্টি বানিয়েছেন তাঁরা। এতে কাজে কোনও বিঘ্ন ঘটেনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement