Gwalior:'পুষ্পা ২' দেখতে গিয়ে খাবারের বিল মেটানো নিয়ে বিবাদ, দর্শকের কান কামড়ে দিলেন ক্যান্টিন মালিক
এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দর্শক। ক্যান্টিন মালিক সহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নয়াদিল্লিঃ রমরমিয়ে চলছে আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা ২: দ্য রুল(Pushpa 2:The Rule)।' আর এবার এই ঘিরে এক কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) গোয়ালিওরে(Gwalior)।'পুষ্পা ২' দেখতে হিয়ে থিয়েটারের ক্যান্টিন(Canteen) থেকে ভালমন্দ খেয়ে বিল না মেটানোর অভিযোগ উঠেছে এক দর্শকের বিরুদ্ধে। এরপরই আসল ঘটনার সূত্রপাত। বিল না মেটানোয় থিয়েটারের ক্যান্টিনের মালিকের সঙ্গে বচসায় জড়ান ওই যুবক। বচসা চরমে পৌঁছলে শুরু হাতাহাতি। এরপরই ওই দর্শকের কান কামড়ে দেন ক্যান্টিন মালিক। এমনটাই অভিযোগ এনেছেন ওই দর্শক। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দর্শক। ক্যান্টিন মালিক সহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
খাবারের বিল মেটানো নিয়ে বিবাদ, দর্শকের কান কামড়ে দিলেন ক্যান্টিন মালিক
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement