Brij Bhushan Sharan Singh: যৌন নির্যাতন মামলায় ব্রিজ ভূষণ সিংয়ের ভাগ্য নির্ধারণ হবে ২৬ এপ্রিল

কুস্তিগীরদের ওপর যৌন হেনস্থা মামলায় ব্রিজ ভূষণের (Brij Bhushan Sharan Singh) ভাগ্য নির্ধারণ হবে আগামী ২৬ এপ্রিল। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল দিল্লির রউস অ্যাভিনিউ আদালতে। উপস্থিত ছিলেন খোদ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি। এদিন তিনি এই মামলার আরও গভীরে তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। সেই কারণে আজ মামলার রায়ে স্থগিতাদেশ দিল আদালত। আগামী ২৬ এপ্রিল এই মামলার রায় দেবে আদালত।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement