Chirag Paswan: বিহারের বিধানসভা নির্বাচনেও এনডিএ সরকার গড়বে, আশাবাদী চিরাগ পাসোয়ান

লোকসভা নির্বাচনে একদিকে যখন উত্তরপ্রদেশে এনডিএ-এর বেহাল দশা। তখন অন্যদিকে বিহারে মান বাচিয়েছে নীতিশ কুমার, চিরাগ পাসোয়ানরা (Chirag Paswan)। লোক জনশক্তি পার্টি কার্যত ৫টি সিট নিজেদের দখলে রেখেছে এবং বিজেপি ও জেডিইউ ১২টি করে আসনে জয় পেয়েছে। এই অবস্থায় বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনেও যথেষ্ট আশাবাদী এনডিএ-র শরিক দলগুলি। শনিবার এলজেডি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেন, লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা অনেক কিছু আশা করেছিল। কিন্তু ভোটের ফলাফল বলে দিয়েছে জনতা এনডিএ-কেই ভরসা করে এবং তাঁরা রাজ্যের বিকাশের জন্য ডবল ইঞ্জিন সরকারই চায়। ফলে আমরা বিধানসভা নির্বাচন নিয়েও যথেষ্ট আশাবাদী। আমাদের বিশ্বাস যেভাবে লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ আমাদের জিতিয়েছে সেভাবে বিধানসভা নির্বাচনেও মানুষ আমাদের জেতাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement