Jharkhand: রাঁচি থেকে উদ্ধার কয়েক কেজি আফিম, গ্রেফতার ৩, জারি তল্লাশি অভিযান

লরিভর্তি আফিম উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে রাঁচিতে তল্লাশি চালানো হয়।

লরিভর্তি আফিম (Opium) উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) আধিকারিকরা। বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে রাঁচিতে তল্লাশি চালানো হয়। আর তখনই একটি লরির মধ্যে থেকে উদ্ধার পোস্তর খড়। সেগুলি পরীক্ষা করে দেখা যায় উন্নতমানের আফিম। যার ওজন প্রায় ৪৩১৭ কেজি। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে এনসিবি। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গিয়েছে এদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। যাদের খোঁঁজে শুরু হয়ে তল্লাশি অভিযান। অফিসারদের দাবি, একটি বড় চক্র এই আফিম পাচারে জড়িত রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement