Ravi Shankar Prasad: লালুর পরিবারবাদ মন্তব্যের কড়া সমালোচনা করলেন রবি শংকর

Photo Credits: ANI

নরেন্দ্র মোদির (Narendra Modi) পরিবার নিয়ে সম্প্রতি একটি জনসভায় মন্তব্য করেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। আর সেই নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। স্বয়ং প্রধানমন্ত্রীর পাশাপাশি বাকি বিজেপি নেতৃত্ব এই নিয়ে পাল্টা জবাব দিয়েছেন। এছাড়া অনেকে এক্স হ্যাণ্ডেলে নিজের নামের পাশে 'মোদি কা পরিবার' বলে লিখেও দিচ্ছেন। এবার এই নিয়ে মন্তব্য করলেন সাংসদ রবি শংকর প্রসাদ (Ravi Shankar Prasad)। তাঁর মতে, "মোদির পরিবার আমরা ১৪০ কোটি দেশবাসী তাঁর পরিবার। উনি সবার জন্য কাজ করেন। সকলের পাশে থাকেন"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement