Thane Shocker: ধারালো অস্ত্র হাতে অফিসে ঢুকে পড়ল একদল যুবক, কর্মীদের এলোপাথাড়ি মারধর
মহারাষ্ট্রের থানে জেলার ভর্তক নগর থানা এলাকার অধীনে একটি বেসরকারি অফিসে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ল কয়েকজন দুষ্কৃতী। কর্মীদের মারতে তেড়ে আসে।
বাণিজ্য নগরীর বুকে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বাড়াচ্ছে দুর্বৃত্তরা। মহারাষ্ট্রের থানে জেলার ভর্তক নগর থানা এলাকার অধীনে একটি বেসরকারি অফিসে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ল কয়েকজন দুষ্কৃতী। কর্মীদের মারতে তেড়ে আসে। অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে এলোপাথাড়ি কিল চড় চালায়। অফিসের অন্দরের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে গোটা দৃশ্য। সেই ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, চারজন যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ে। তাঁদের মধ্যে দুজনের মুখ সাদা কাপড়ে ঢাকা। অফিসের দুই কর্মীকে মারধর করে তারা। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
অফিসে ঢুকে কর্মীদের এলোপাথাড়ি মারধরঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement