Jammu and Kashmir Terrorist Attack: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর, পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা

ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা।

J&K Terrorist Attack (Photo Credit: X)

নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)ফের জঙ্গি হামলা (Terrorist Attack)। নাশকতার সম্মুখীন পর্যটকেরা। মঙ্গলবার পহেলগাঁওয়ের (Pahalgam) বাইসারান এলাকায় পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের গুলিতে আহত হন দু'জন পর্যটক। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। কারা এই হামলা চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কে সাধারণ মানুষ ও অন্যান্য পর্যটকেরা। তল্লাশি চালানো হচ্ছে গোটা এলাকায়। যদিও ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর, পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement