Terrorism In Magadh Zone: মাওবাদী অধ্যুষিত বিহারের মগধ জোন থেকে উদ্ধার ১কোটিরও বেশি টাকা, জানাল এন আই এ
বিহার এবং ঝাড়খণ্ডের ঠিকাদার সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রবীণ মাওবাদী নেতার আত্মীয়ের চিকিৎসার জন্য চাঁদা হিসাবে আদায় করা ১ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
বিহার এবং ঝাড়খণ্ডের ঠিকাদার সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রবীণ মাওবাদী নেতার আত্মীয়ের চিকিৎসার জন্য চাঁদা হিসাবে আদায় করা ১ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বিহারের মগধ জোনে সংগঠনের পুনরুজ্জীবন এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহের জন্য নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী) এর সদস্যদের দ্বারা তৈরি একটি আর্থিক ষড়যন্ত্র সম্পর্কিত ২০২১ সালের একটি মামলার তদন্তের অংশ হিসাবে এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে এনআইএ জানিয়েছে।
বিহার ও ঝাড়খণ্ডের ঠিকাদার এবং অন্যদের কাছ থেকে যে তহবিল বাজেয়াপ্ত করা হয়েছে তা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে এন আই এ। এছাড়া বিহারের মগধ বিভাগ মূলত গয়া, নওয়াদা, ঔরঙ্গাবাদ, জেহানাবাদ এবং আরওয়াল জেলার অধীনস্থ এলাকাগুলিকে কভার করে এই অভিযান চালায় এন আই এ।