Manipur: প্রধানমন্ত্রীর সভাস্থল ভেঙে ফেলার অভিযোগে মণিপুরে আটক ২ যুবক, বেড়েছে উত্তেজনা
সবেমাত্র মণিপুর সফর সেড়ে ভিনরাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরমধ্যেই উত্তপ্ত হল চুরাচাঁদপুর।
সবেমাত্র মণিপুর সফর সেড়ে ভিনরাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এরমধ্যেই উত্তপ্ত হল চুরাচাঁদপুর। অভিযোগ, মোদীর সভাস্থল ভেঙে ফেলার চেষ্টা করে একদল যুবক। আর সেই অভিযোগে রবিবার ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, সভাস্থলে মোদীর ব্যানার, কাটআউট ভাঙছিল একদল যুবক। তাঁদের বাধা দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সেই নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এই ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগে থেকেই একদল মানুষের ক্ষোভ ছিল। তাঁরা গো ব্যাক স্লোগানও দিয়েছিল সভাস্থল থেকে কিছুটা দূরে। তবে সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেথা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থলও
Advertisement
Advertisement
Advertisement