Telengana: তেলেঙ্গনায় নিরাপত্তাকর্মী ও মাওবাদীর গুলির লড়াই, মৃত ২ মাওবাদী

তেলেঙ্গনায় গুলির লড়াই, মৃত ২ মাওবাদী

ফাইল ফটো (Photo Credit: ANI)

নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলি যুদ্ধে নিহত ২ মাওবাদী। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনা ছত্তিশগড় সীমান্তের ভদ্রাদ্রি কোট্টাগুডেম জেলায়। পাট্টাপাদু জঙ্গলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

জঙ্গলে তল্লাশি চালানোর সময় দুপক্ষের গুলি বিনিময় হয়। মাওবাদীদের আত্মসর্মপন করার সুযোগ দেওয়া হলেও তারা তা না মানায় গুলি বিনিময় শুরু হয়। এর ফলে ২ মাওবাদীর মৃত্যু হয় এবং বাকিরা জঙ্গলে গা ঢাকা দেয়।

২৬ এপ্রিল দক্ষিণ বাস্তারে ল্যান্ড মাইন বিস্ফোরনে ১০ জওয়ান শহিদ হন।তার পর থেকেই জঙ্গলের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement