Telangana : নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, ১৪ হাজার লিটার মদ বাজেয়াপ্ত আবগারি দফতরের

মোট ৮৯ টি চেকপোস্টের মাধ্যমে চালানো হচ্ছে তল্লাশি

Photo IANS

নির্বাচনের আগেই তেলেঙ্গনায় ১৪ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। সীমান্তবর্তী এলাকা থেকে বিধানসভা নির্বাচনের াগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমান মদ।

৫ অক্টোবর নির্বাচন কমিশনের তরফে বৈঠকের পর আবগারি দফতরের তরফে ১৪,২২৭ লিটার আইডি মদ, ১৭১০ কেজি গুড়, ৯৪.৮ লিটার মদ, ১৭০ টি গাঁজা এবং ২১ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সতর্কতামূলক ভাবে আবগারি দফতরের পক্ষ থেকে ২১ টি চেক পয়েন্ট তৈরী করা হয়েছে।যার মধ্যে অন্ধ্রপ্রদেশ লাগোয়া এলাকায় তৈরী করা হয়েছে ৮ টি চেকপোস্ট। পুলিশের সহযোগীতা নিয়ে মোট ৮৯ টি চেকপোস্ট তৈরী করা হয়েছে আবগারি দফতরের তরফে।

এছাড়া সীমান্ত এলাকা এবং ট্রেন রুটগুলিতে নজরদারী চালানোর জন্য তৈরী করা হয়েছে বিশেষ টিম।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement