Shocking Video: 'যমদূত' কাড়ল খুদের প্রাণ, ৪ বছরের শিশুর মৃত্যু হার্ট অ্যাটাকে, দেখুন ভিডিয়ো
মাত্র ৪ বছরেই সব শেষ। মায়ের কোল থেকে হারিয়ে গেল ছোট্ট শিশু। এবার ৪ বছরের এক খুদে হৃদরোগের শিকার। সেই হৃদরোগই (Heart Attack) প্রাণ কেড়ে নিল ৪ বছরের ছোট শিশুর। শুনতে অবাক লাগলেও তেলাঙ্গানার (Telangana) খাম্মাম থেকে এমনই একটি খবর প্রকাশ্যে আসে। জানা যায়, ৪ বছরের ছোট্ট এক শিশু বুকে যন্ত্রণা নিয়ে সম্প্রতি মাটিতে গড়িয়ে পড়ে। বাড়ির লোকেরা কিছু বুঝে ওঠার আগেই সে ছটপট শুরু করে। যন্ত্রণায় ছটপট করতে থাকা শিশুকে নিয়ে পরিবারের লোকেরা খাম্মাম হাসপাতালে ছুটে যান। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়। বছর চারের খুদেকে নিয়ে হাসপাতালে পৌঁছনোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের কথায়, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই শিশুর মৃত্যু হয়েছে। যে খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হঠাৎ মৃত্যুর আগে ওই খুদের একটি ভিডিয়ো রেকর্ড করেন তার বাড়ির লোক। আপাতত সেই ভিডিয়োই ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। দেখুন...