Telangana: দুই নারীতে আসক্ত যুবক, বাছতে পারলেন না একজনকে, একই মণ্ডপে দুই প্রেমিকার সঙ্গে সারলেন বিয়ে
প্রেমিকাদের মধ্যে কোন একজনকে তিনি বিবাহের জন্যে বেছে নিতে পারলেন না। তাই সিদ্ধান্ত নিলেন দুজনকেই স্ত্রীয়ের মর্যাদা দেবেন। যেমন ভাবনা তেমন কাজ।
একই সঙ্গে দুই নারীতে আসক্ত যুবক। জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে ব্যর্থ হলেন তাই দুই প্রেমিকাকে একসঙ্গে একই মণ্ডপে বিয়ে করলেন যুবক। তেলেঙ্গানার (Telangana) কোমারম ভীম আসিফাবাদ জেলা সাক্ষী থাকল এক বিরল বিবাহের। গুমনুর গ্রামের আদিবাসী যুবক সূর্যদেব দুই নারীর প্রেমে পড়েন। প্রেমিকাদের মধ্যে কোন একজনকে তিনি বিবাহের জন্যে বেছে নিতে পারলেন না। তাই সিদ্ধান্ত নিলেন দুজনকেই স্ত্রীয়ের মর্যাদা দেবেন। যেমন ভাবনা তেমন কাজ। একই মণ্ডপে দুই প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সূর্যদেব। ২৭শে মার্চ, বৃহস্পতিবার আদিবাসী রীতিনীতি অনুসারে আয়োজিত হয়েছিল বিয়ের অনুষ্ঠান। আত্মীয়স্বজন, আশেপাশের গ্রামবাসী মিলিয়ে সূর্যদেবের বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ১,০০০ অতিথি।
একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিবাহ করলেন যুবকঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement