Suicide Attempt Caught on Camera: চলন্ত ট্রাকের সামনে গিয়েই শুয়ে পড়লেন যুবক, আত্মহত্যার ভয়ঙ্কর চেষ্টা ধরা পড়ল ক্যামেরায়

Telangana Horror (Photo Credit: X/Screengrab)

রাস্তার এদিক ওদিক দেখে, চলন্ত ট্রাকের নীচে শুয়ে পড়লেন এক ব্যক্তি। ব্যস্ত রাস্তায় প্রত্যেকে যখন নিজের কাজ করছেন, সেই সময় হঠাৎ এক যুবক সেখানে হাজির হয়ে ট্রাকের নীচে শুয়ে পড়েন। ধীর গতিতে চলা ট্রাকে যে চালক ছিলেন, তিনি ওই দৃশ্য  হঠাৎ দেখে থমকে দাঁড়াতে বাধ্য হন। কোনওক্রমে ট্রাকটিকে দাঁড় করান তিনি। রাস্তার থাকা আশপাশের লোকজনও ট্রাকের (Truck) নীচে যুবকের কী অবস্থা, তা দেখার জন্য উৎসাহী হয়ে পড়েন। তেলাঙ্গানার (Telangana) মেডকালে এমনই একটি দৃশ্য চোখে পড়লে,তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। তবে ট্রাকের গতি কম থাকলেও, ওই যুবক গুরুতর জখম হন। কোনওক্রমে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দেখুন চলন্ত ট্রাকের নীচে আত্মহত্যার চেষ্টা যুবকের...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement