Telangana Fire: বিধ্বংসী আগুন গিলে খেল আস্ত বাড়ি, শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল পরিবারের ৩ সদস্যের
শুক্রবার সন্ধ্যায় রাঙ্গারেড্ডির পুপ্পালগুড়ায় ওই বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে খবর। দাউদাউ করে জ্বলে ওঠে আস্ত বাড়ি।
তেলঙ্গানার রাঙ্গারেড্ডিতে আগুন লাগল আবাসন ভবনে। অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গিয়েছে ৩ জনের। আহত হন আরও ২ জন। শুক্রবার সন্ধ্যায় রাঙ্গারেড্ডির পুপ্পালগুড়ায় ওই বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে খবর। দাউদাউ করে জ্বলে ওঠে আস্ত বাড়ি। কালো ধোঁয়া গ্রাস করে গোটা আকাশ। রাস্তার ধারে অবস্থিত ওই বাড়িটি জ্বলতে দেখে স্থানীয়রাই খবর দেন দমকলে। ভিতরে আটকে ছিলেন আবাসিকরা। দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে বাড়ির তিন সদস্যের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই তিনজন। বাড়ির আর দুই সদস্য ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন।
বাড়িতে আগুন লেগে মৃত ৩ সদস্যঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Advertisement
Advertisement
Advertisement