Teesri Baar Modi Sarkar: বার বার মোদী সরকার, শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মোদীস্তুতি লোকসভার অন্দরে (দেখুন ভিডিও)

পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন যে- বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য বিরোধী দলগুলির উচিত ইতিবাচক মনোভাব রেখে তাদের ক্ষোভ প্রকাশ না করা। বরং নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত, নেতিবাচকতা ত্যাগ করে এগিয়ে যাওয়া উচিত।

Teesri Baar Modi Sarkar Photo Credit: Twitter@ANI

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদী লোকসভায় পৌঁছানোর সাথে সাথেই বিজেপি সাংসদরা উত্সাহে স্লোগান দিতে শুরু করেন। হিন্দি বলয়ের তিনটি রাজ্যের (মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়) বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে উৎসাহিত হয়ে বিজেপি সাংসদরা 'তৃতীয় বার মোদী সরকার' এবং 'বার বার মোদী সরকার' স্লোগান তোলেন।এই সময় সংসদ ভবন করতালিতে মুখর হয়ে ওঠে।

পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন যে- বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য বিরোধী দলগুলির উচিত ইতিবাচক মনোভাব রেখে তাদের ক্ষোভ প্রকাশ না করা। বরং নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত, নেতিবাচকতা ত্যাগ করে এগিয়ে যাওয়া উচিত।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement