Delhi: দিল্লির বেসরকারী স্কুলে বন্দুক দেখিয়ে অপহরণ এক কিশোর, পুলিশি তৎপরতায় গ্রেফতার স্কুলেরই নাবালক পড়ুয়ারা

স্কুলের মধ্যে পড়ুয়ার ব্যাগে বন্দুক। আর সেই বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণ করল একদল কিশোর। গত শুক্রবার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় একটি বেসরকারি স্কুল চত্বরে।

Representational Image (Photo Credits: Pixabay)

স্কুলের মধ্যে পড়ুয়ার ব্যাগে বন্দুক। আর সেই বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণ করল একদল কিশোর। গত শুক্রবার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় একটি বেসরকারি স্কুল চত্বরে। জানা যাচ্ছে, স্কুল শেষের পর একাদশ শ্রেণির ওই নাবালককে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে এক নাবালক ও তাঁর সঙ্গীরা অপহরণ করে গাড়িতে তোলে। স্কুলের নিরাপত্তারক্ষী বিষয়টি দেখে তড়িঘড়ি সিআর পার্ক থানায় (CR Park Police Station) খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি গাড়ির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে শুক্রবার রাতেই অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ইতিমধ্যেই ৪ নাবালককে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ২০ রাউন্ড তাজা কার্তুজ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement