Tamil Nadu: ক্ষমতায় আসলে ব্যবস্থা নেব বিচারকের বিরুদ্ধে, কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল

কংগ্রেসের এই নেতার বক্তব্যের নিন্দা জানিয়েছেন অনেকেই

Photo Credit ANI

তামিলনাড়ুর ডিনডিগুল কংগ্রেস জেলা সভাপতির এক বক্তব্যের জেরে উত্তপ্ত রাজনীতি। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিচারব্যবস্থা ও বিচারকের বিরুদ্ধে ভয়ঙ্কর কথা বলেন।

তিনি বলেন যে," আমরা যখন ক্ষমতায় আসব, যে বিচারক রাহুল গান্ধীকে জেলে পাঠানোর জন্য সাজা শুনিয়েছেন তার জিভ কেটে ফেলা হবে"।

মনিকান্দন নামের ওই ব্যক্তির বক্তব্যকে ঘিরে তোলপাড় রাজনীতি। তার এই বক্তব্যের অনেকেই নিন্দা করেছেন। ৬ এপ্রিল একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement