Tamil Nadu Rain: বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুকে ছেড়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন দিল্লিতে, কটাক্ষ মালব্যর

Tamil Nadu Rain (Photo Credit: Twitter)

তামিলনাড়ুতে (Tamil Nadu) ফের এক নাগাড়ে বৃষ্টি (Rain) শুরু হয়েছে। একটানা বৃষ্টির জেরে তামিলনাড়ুর দক্ষিণের ৪টি জেলা প্রায় জলের নীচে। তামিলনাড়ুর যে ৪ জেলায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, সেখানকার মানুষের সঙ্গে গোটা রাজ্যের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। খাবার নেই, জল নেই, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত ওই সব এলাকায়।  হাজার প্রতিবন্ধকতার মাঝে সেখানকার মানুষ রয়েছেন। তামিলনাড়ু বিপর্যস্ত এলাকার মানুষকে উদ্ধার করতে কাজে নেমেছে বায়ুসেনা।  সেনা বাহিনীর কর্মীরাই উদ্ধার কাজ শুরু করেছেন। এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন বিজেপির অমিত মালব্য। যে ভিডিয়ো শেয়ার করে মালব্য দাবি করেন, তামিলনাড়ুর একাংশের মানুষ যখন জলের সঙ্গে লড়ছেন, তখন সেখানকার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দিল্লিতে রয়েছেন ইন্ডিয়া জোটের বৈঠক উপলক্ষ্যে। স্ট্যালিনের কাছে তামিলনাড়ুর মানুষের জীবনের চেয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের গুরুত্ব বেশি বলেও কটাক্ষ করেন মালব্য।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement