Tamil Nadu: ভক্তির খাঁড়ার কোপ! অগ্নিকুণ্ডের উপর হাঁটতে গিয়ে আছড়ে পড়লেন ভক্ত, মৃত্যু

অগ্নিগর্ভ ছুটে পার করতে গিয়ে তার উপর আছড়ে পড়েন এক ভক্ত। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকা উদ্ধারকারী দল।

Devotee dies after falling on ember pit during ritual (Photo Credits: X)

ভক্তির খাঁড়ার কোপ। বলি হলেন ভক্ত। তামিলনাড়ুর (Tamil Nadu) রামানাথপুরম জেলার এক মন্দিরে চলছিল ধর্মীয় উৎসব। আর সেখানেই অগ্নিকুণ্ডের আয়োজন করা হয়েছিল। অগ্নিকুণ্ড খালি পায়ে হেঁটে পার করা ভক্তির মহাপরীক্ষা। সেই অগ্নিগর্ভ ছুটে পার করতে গিয়ে তার উপর আছড়ে পড়েন এক ভক্ত। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকা উদ্ধারকারী দল। দ্রুত ভক্তকে রামানাথপুরম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি ভক্ত। রামানাথপুরমের সুব্বাইয়া মন্দিরের বার্ষিক উৎসবের অংশ হিসাবে 'থিমিধি থিরুভিঝা' নামে একটি আচারের আয়োজন করা হয়। সেখানে অঙ্গার ভর্তি একটি গর্তের উপর খালি পায়ে হাঁটেন ভক্তরা। স্থানীয় বিশ্বাস, এর ফলে ভক্তদের মানত পূরণ হয় এবং তাঁরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন।

ভক্তির খাঁড়ার কোপ, বলি হলেন ভক্ত:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement