Tamil Nadu Chief Minister MK Stalin Hospitalised: মর্নিং ওয়াকে গিয়ে হঠাৎ অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তড়িঘড়ি আনা হল হাসপাতাল

প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিদিনের মতোই সোমবার সকালেও হাঁটতে যান স্ট্যালিন। সূত্রের খবর, হাঁটার সময়ে আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। মাথা ঘোরা অনুভব হয় তাঁর।

Chief Minister MK Stalin (Photo Credits: Facebook)

MK Stalin Hospitalised:  অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিদিনের মতোই সোমবার সকালেও হাঁটতে যান স্ট্যালিন। সূত্রের খবর, হাঁটার সময়ে আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। মাথা ঘোরা অনুভব হয় তাঁর। সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা এবং প্রাথমিক পর্যবেক্ষণের পর হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিয়মিত প্রাতঃভ্রমণের সময় হালকা মাথা ঘোরা অনুভব করেছিলেন। তাঁর সমস্ত উপসর্গ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে'।

অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ভর্তি হাসপাতালে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement