Delhi: তাজ প্যালেস হোটেলে বোমা হামলার হুমকি, তল্লাশি অভিযান জারি রেখেছে দিল্লি পুলিশ

ফের বোমা হামলার হুমকি। এবার দিল্লির তাজ প্যালেস হোটেলে হামলা চালানোর হুমকি মেইল পাঠানো হল। হুমকি বার্তা পেয়েই স্থানীয় থানায় খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

ফের বোমা হামলার হুমকি। এবার দিল্লির (Delhi) তাজ প্যালেস হোটেলে হামলা চালানোর হুমকি মেইল পাঠানো হল। হুমকি বার্তা পেয়েই স্থানীয় থানায় খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াডের আধিকারিকরা। যদিও হোটেলের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি। তবে গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। সেই কারণে হোটেল চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজরদারি রাখা হচ্ছে লোকজনের ওপরেও। যদিও মেইলটি কে বা কারা পাঠিয়েছে, তা এখনও জানা যায়নি।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement