Old Rajinder Nagar Coaching Case: তিহার জেল থেকে জামিনে ছাড়া পেলেন কোচিং সেন্টার দুর্ঘটনাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোজ কাঠুরিয়া
ওল্ড রাজেন্দ্র নগরে কোচিং সেন্টার দুর্ঘটনার অন্যতম অভিযুক্ত মনোজ কাঠুরিয়াকে শুক্রবার ছাড়ল তিহার জেল কর্তৃপক্ষ।
ওল্ড রাজেন্দ্র নগরে কোচিং সেন্টার দুর্ঘটনার অন্যতম অভিযুক্ত মনোজ কাঠুরিয়াকে (Manuj Kathuria) শুক্রবার ছাড়ল তিহার জেল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবারেই তিস হাজারি আদালত তাঁর জামিন মঞ্জুর করে। তারপর আজ সন্ধ্যায় জেলবন্দি অবস্থা থেকে মুক্তি পায়। ছাড়া পেয়ে অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মনোজ। তবে গাড়িতে উঠে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবার সন্ধ্যায় জলমগ্ন রাজেন্দ্র নগরে গাড়ি চালাতে গিয়ে ওই কোচিং সেন্টারের লোহার গেটে ধাক্কা মারেন মনোজ। আর সেটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ পরেই রাস্তার জমা জল হু হু করে কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকে যায়। আর সেই জলে ঢুবেই মৃত্যু হয় তিন পড়ুয়ার। তারপর এই ঘটনার তদন্তে নেমে মনোজকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement