Surat: হাসপাতালের হোস্টেলে থাই মহিলার সঙ্গে বচসায় জড়ালেন চিকিতসক, তারপর?

লোকজন জড়ো হয়ে গেলে খবর দেওয়া হয় পুলিশে। হোস্টেল থেকে খালি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের চোখ এড়িয়ে কীভাবে হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ প্রায়ই কোনও না কোনও ঘটনার জেরে শিরোনাম দখল করে থাকে সুরাট পুরসভার (Surat Municipal Corporation) অন্তর্গত স্মিমার হাসপাতাল (Smimer Hospital)। এ বার এক থাই মহিলার সঙ্গে বচসায় নাম জড়াল এই হাসপাতালের এক আবাসিক চিকিৎসকের। জানা গিয়েছে, এই হাসপাতালের হোস্টেলে থাকতেন অভিযুক্ত চিকিৎসক। শনিবার রাতে এই থাই মহিলাকে হাসপাতালের হোস্টেলে ডাকেন এই চিকিৎসক। তারপর দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হাসপাতালের সামনে এসে চেঁচামেচি শুরু করেন ওই মহিলা। লোকজন জড়ো হয়ে গেলে খবর দেওয়া হয় পুলিশে। হোস্টেল থেকে খালি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের চোখ এড়িয়ে কীভাবে হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement