Surat: আবাসনের নীচে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে মাথায় উপর ভেঙে পড়ল সিমেন্টের টুকরো, ১১ দিন পর হাসপাতালে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের
হঠাৎই একতাল সিমেন্টের টুকরো আবাসনের পাঁচ তলা থেকে ভেঙে সোজা গিয়ে পড়ে কিশোরের মাথার উপর। প্রচণ্ড জোরে মাথায় আঘাত লাগে তার।
আবাসনের নীচে আর পাঁচজন খুদের সঙ্গে খেলা করছিল সেও। আচমকাই মাথার উপর ভেঙে এসে পড়ল সিমেন্টের খণ্ড। সজোরে মাথায় লেগে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। আবাসিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জীবন-মৃত্যুর সঙ্গে দু-সপ্তাহ লড়াই শেষে মৃত্যুর কোলেই ঢোলে পড়ল ষষ্ঠ শ্রেণীর ছাত্র মন্ত্র কেতনভাই আকবরী। সুরাটের (Surat) হাসপাতালে মৃত্যু হয়েছে মন্ত্রের। সুরাটের সার্থনার কাছে ব্লু সিটি অ্যাপার্টমেন্টের নীচে বন্ধুদের সঙ্গে খেলা করছিল মন্ত্র। হঠাৎই একতাল সিমেন্টের টুকরো আবাসনের পাঁচ তলা থেকে ভেঙে সোজা গিয়ে পড়ে কিশোরের মাথার উপর। প্রচণ্ড জোরে মাথায় আঘাত লাগে তার। হাসপাতালে টানা কয়েক দিন চিকিৎসা চলেছে। কিন্তু মন্ত্রকে বাঁচাতে পারলেন না চিকিৎসক।
দেখুন দুর্ঘটনার CCTV ফুটেজঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Advertisement
Advertisement
Advertisement