Supriya Sule: এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের হোয়াটসঅ্যাপ হ্যাক, ৪০০ ডলার চেয়ে হুমকি ফোন
লোকসভার সাংসদ রবিবার এক্স হ্যান্ডেলে জানান, তাঁর ফোন এবং হোয়াটসঅ্যাপ কেউ বা কারা হ্যাক করে নিয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে ফোন এবং মেসেজ করা থেকে সকলকে বিরত থাকতে বলেন তিনি।
এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের (Supriya Sule) হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুনে পুলিশ (Pune Police)। মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) জেলার বারামতি লোকসভার সাংসদ রবিবার এক্স হ্যান্ডেলে জানান, তাঁর ফোন এবং হোয়াটসঅ্যাপ কেউ বা কারা হ্যাক করে নিয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে ফোন এবং মেসেজ করা থেকে সকলকে বিরত থাকতে বলেন তিনি। এই ঘটনার ঠিক পরের দিনই এনসিপি সাংসদ অভিযোগ করেন, তাঁর দলের কাছে বার্তা পাঠিয়ে প্রতারকরা ৪০০ ডলার টাকা দাবি করেছে। ঘটনার গুরুত্ব বিচারক করে এবার অভিযোগ দায়ের করল পুনে পুলিশ। মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Indore Shocker: মদ খাওয়ার টাকা না দেওয়ায় ঠাকুমাকে খুন করে দেহ ট্রাঙ্কে লুকালো নাতি
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Mahua Moitra Viral Video: চোখে চোখ, হাতে হাত, সদ্য বিবাহিত স্বামীর বাহুডোরে মহুয়া, ভাইরাল তৃণমূল সাংসদ মহুয়ার অন্তরঙ্গ নাচের মুহূর্ত
MP Road Accident: গঙ্গায় ডুব দিয়ে বাড়ি ফিরছিলেন, পথ দুর্ঘটনায় সব শেষ, মৃত্যু ৭ জনের
Advertisement
Advertisement
Advertisement