SC Issues Notice To Centre: দিল্লি সরকারের অর্ডিন্যান্স চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিশ

দিল্লির প্রশাসনিক ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে জোর লড়াই নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালের সরকারের মধ্যে। দিল্লির প্রশাসনিক ক্ষমতা দখলে কেন্দ্র অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার পর আদালতের দ্বারস্থ হয় অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

দিল্লির প্রশাসনিক ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে জোর লড়াই নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালের সরকারের মধ্যে। দিল্লির প্রশাসনিক ক্ষমতা দখলে কেন্দ্র অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার পর আদালতের দ্বারস্থ হয় অরবিন্দ কেজরিওয়ালের সরকার। কেন্দ্রের অধ্যাদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করে দিল্লির সরকার। সেই মামলায় কেন্দ্র সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। নোটিশ পাঠিয়ে দেশের শীর্ষ আদালত জানতে চাইল এই অধ্যাদেশের সাংবিধানিক বৈধতা আছে কি না।

এই ইস্যুতে দেশের বিরোধী দলগুলির সমর্থন কোড়াতে বাংলায় নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন রাজ্যে যান কেজরি। কংগ্রেস এখনও এই ইস্যুতে সরাসরি কিছু না জানালেও, তৃণমূল, বামদল, জেডি (ইউ), সমাজবাদী পার্টি, ডিএমকে-র মত দলগুলিকে কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছি।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement