Sunaina Kejriwal: ক্যান্সারে প্রয়াত সুনয়না কেজরিওয়াল

বাজাজ গ্রুপের প্রয়াত কর্ণাধার রাহুল বাজাজের মেয়ে তথা দেশের অন্যতম সেরা মহিলা শিল্পপতি সুনয়না কেজরিওয়াল (Sunaina Kejriwal ) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন।

Sunaina Kejriwal. (Photo Credits: X)

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সুনয়া কেজরিওয়াল (Suniana Kejriwal)।  বাজাজ গ্রুপের প্রয়াত কর্ণাধার রাহুল বাজাজের মেয়ে তথা দেশের অন্যতম সেরা মহিলা শিল্পপতি সুনয়না কেজরিওয়াল (Sunaina Kejriwal ) ক্যান্সারে আক্রান্ত হয়ে  মারা গেলেন। তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড কালে তাঁর মারণ কর্কট রোগ ধরা পড়েছিল।

মুম্বইয়ে ৫৩ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন সুনয়না কেজরিওয়াল। তিনি ছেড়ে গেলেন তাঁর স্বামী মণীশ কেজরিওয়াল, তাঁর দুই ছেলে ও দুই ভাই রাজীব ও সঞ্জীবকে। তাঁরা পুণেয় থাকেন। সুনয়না কমলায়ন বাজাজ হল এবং আর্ট গ্যালারির অধিকর্তা হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেন। মুম্বইয়ের সাংস্কৃতিক মানচিত্রে তাঁর অবদান অনেক। গল্প লেখা, ছবি আঁকা, থিয়েটার, ভ্রমণ বিষয় কাজের উন্নয়নে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন।

প্রয়াত সুনয়না কেজরিওয়াল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement