Suicide On Atal Setu:গাড়ি থেকে নেমে মাঝ সমুদ্রে ঝাঁপ বছর ৩৮ এর যুবকের, গোটা ঘটনা রেকর্ড হল অটল সেতুর সিসিটিভিতে

Suicide On Atal Setu.jpg Photo Credit: X

২৪ জুলাই দুপুর বেলা অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। সেতুর ওপর লাগানো সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি গাড়ি নিয়ে মুম্বইয়ের দিক থেকে এসে দাঁড়ান ওই ব্যক্তি। ঘড়িতে তখন ১২টা বেজে ২৩ মিনিট। গাড়িকে রাস্তার একদম গাঁ ঘেষে রেখে দরজা খুলেই অটল সেতু থেকে নিচের দিকে ঝাঁপ মারেন ওই ব্যক্তি। সেতুর ওপর দিয়ে যাওয়া বাকি গাড়িগুলো ঘটনা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করে।জানা গেছে মৃত ব্যক্তির নাম কে। শ্রীনিবাস। ৩৮ বছরের শ্রীনিবাস ছিলেন ডম্বিভালির বাসিন্দা। আর্থিকসমস্যার সম্মুখীন হয়ে মানসিক চাপে ভুগছিলেন, সেই থেকেই এই আত্মহত্যা কিনা তা জানতে নাভা-শেভা পুলিশ বিষয়টি তদন্ত করছে।ঘটনার খবর পেতেই পুলিশ ও জেলেদের দল তাকে খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে। দেখুন সেই ঘটনার ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement