Suicide in RTC Bus: বাসের সিটের হ্যাঙ্গারে ঝুলে আত্মহত্যা যুবকের, হতবাক কন্ডাক্টর
রেনিগুন্টায় মৃতদেহটি প্রথম বাস কন্ডাক্টরের চোখে পড়ে। সেই সময়ে বাসে মাত্র ৩ জন যাত্রী ছিলেন। ফাঁকা বাসের মধ্যে ঝুলন্ত দেহটি দেখে একেবারে হতবাক হন কন্ডাক্টর।
বাসের মধ্যে ঝুলে আত্মহত্যা (Suicide) যুবকের। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি (Tirupati) জেলায় চলন্ত বাসের মধ্যে থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। তিরুপতির এরপেডুর কাছে ঘটনাটি ঘটে। রেনিগুন্টায় মৃতদেহটি প্রথম বাস কন্ডাক্টরের চোখে পড়ে। সেই সময়ে বাসে মাত্র ৩ জন যাত্রী ছিলেন। ফাঁকা বাসের মধ্যে ঝুলন্ত দেহটি দেখে একেবারে হতবাক হন কন্ডাক্টর। তৎক্ষণাৎ তিনি খবর দেন পুলিশে। জানা যাচ্ছে, বাসের শেষ সিটের হ্যাঙ্গারে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ওই যুবককে। রেনিগুন্টা থানার পুলিশ ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আত্মহত্যার জন্যে বসের সিটের হ্যাঙ্গার কেন বেছে নিলেন ওই যুবক সেই প্রশ্ন উঠছে।
বাসের মধ্যে আত্মহত্যা যুবকের...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement