মোদীর বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধী দলের প্রার্থীর ওপর হামলা!

নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে বিরোধী প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ।উত্তরপ্রদেশে চলেছে বিধানসভা নির্বাচন। মোটের ওপর শান্তিতে এই নির্বাচন চললেও, বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে বিরোধীদের ওপর হামলার অভিযোগ।

varanasi ghat (Photo Credit: Facebook)

নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে (Varanasi) বিরোধী প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ।উত্তরপ্রদেশে চলেছে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Elections)। মোটের ওপর শান্তিতে এই নির্বাচন চললেও, বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে বিরোধীদের ওপর হামলার অভিযোগ। এবার বারাণসীরঅন্তর্গত শিবপুর বিধানসভা কেন্দ্রে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (Suheldev Bharatiya Samaj Party)-র প্রার্থী অরবিন্দ রাজভারের (Arvind Rajbhar) ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। দলিত প্রভাবিত এই পার্টির প্রধান ওমপ্রকাশ রাজভরের অভিযোগ, তাঁর দলের প্রার্থী অরবিন্দ রাজভর মনোনয়ন পত্র পেশ করতে যাওয়ার সময় হামলার মুখে পড়েন।

যোগী আদিত্যনাথ তাঁর দলের গুণ্ডাদের কালো পোশাক পরিয়ে পাঠিয়ে প্রার্থীকে খুনের চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ তোলেন ওমপ্রকাশ।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement