Sudden Heart Attack Death: নাচতে নাচতে আচমকা জ্ঞান হারিয়ে পড়ে মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে হৃদরোগ

দাদার অবসর উপলক্ষ্যে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই ব্যক্তি। চলছিল গান বাজনা। নাচতে নাচতে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান পেশায় শিক্ষক মান্না লাল জাখার। তড়িঘড়ি পরিবার এবং স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

Sudden Heart Attack Death in Rajasthan (Photo Credits: X)

Heart Attack Death: আনন্দ অনুষ্ঠানের মধ্যে চলছিল নাচ-গান। নাচতে নাচতে আচমকা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। ঘটনাটি ঘটেছে রাজস্থান (Rajasthan) জয়পুরের ভাইন্সলানা গ্রামে। জানা যাচ্ছে, দাদার অবসর উপলক্ষ্যে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই ব্যক্তি। চলছিল গান বাজনা। নাচতে নাচতে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান পেশায় শিক্ষক মান্না লাল জাখার। তড়িঘড়ি পরিবার এবং স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু লাভ হল না। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, হৃদরোগ (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিক্ষকের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরোপুরি ভাবে তা নিশ্চিত হওয়া যাবে। যোধপুরের একটি সরকারি স্কুলে শিক্ষততা করতেন মৃত মান্না লাল। ঘটনার একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement