Sudden Death in Amroha: স্কুলের মধ্যে আচমকা বুকে ব্যথা, হৃদরোগ প্রাণ কাড়ল শিশুর
স্কুলের মধ্যেই আচমকা বুকে ব্যথা, অস্বস্তি বোধ করে ইউকেজি-র ছাত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
প্রতিদিনের মত সোমবারও স্কুলে গিয়েছিল একরত্তি। কিন্তু বাড়ি ফিরল তার মৃতদেহ। স্কুলের মধ্যেই আচমকা বুকে ব্যথা, অস্বস্তি বোধ করে ইউকেজি-র ছাত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। হাসপাতাল পৌছনোর আগেই সব শেষ। ৫ বছরের ওই শিশুকে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesdh) আমরোহা (Amroha) জেলার শকরগড়ী গ্রামের রাহড়া এলাকায়। জানা যাচ্ছে, ক্লাস চলাকালীন আচমকা হৃদরোগে মৃত্যু হয়েছে ইফাত জাহান মানে ওই শিশুর। একরত্তি সন্তানের মৃত্যুতে শকাহত গোটা পরিবার। পরিবারের তরফে শিশুর কোনরকম ময়নাতদন্ত করানো হয়নি। একেবারেই দেহ দাহ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বয়স নির্বিশেষে হৃদরোগের মাত্রা যে হারে বেড়েছে তাতে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যমহলের কপালে।
হৃদরোগ প্রাণ কাড়ল শিশুর...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement