Manipur Protest: মণিপুর কাণ্ডের প্রতিবাদে চেন্নাইয়ে রেল অবরোধ ছাত্রদের, ক্ষোভে ফুঁসছে দেশ

মণিপুরে দুই মহিলাকে নগ্ন করিয়ে যৌন নির্যাতন কাণ্ডে দেশে ক্ষোভ তুঙ্গে। সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের ঘটনার প্রতিবাদেও মুখ ঘুরিয়ে নিল না তামিলনাড়ু।

Photo: Twitter

মণিপুরে দুই মহিলাকে নগ্ন করিয়ে যৌন নির্যাতন কাণ্ডে দেশে ক্ষোভ তুঙ্গে। সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের ঘটনার প্রতিবাদেও মুখ ঘুরিয়ে নিল না তামিলনাড়ু। চেন্নাইয়ে রেল অবরোধ করে মণিপুর কাণ্ডের প্রতিবাদ জানাল সেখানকার ছাত্ররা।

মণিপুর কাণ্ড নিয়ে সেখানকার প্রশাসন, কেন্দ্র সবাই দায়সারা মন্তব্য করে কাজ সারছে বলে আন্দোলনরত ছাত্রদের বক্তব্য। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ দাবি করা হয়েছে। অবরোধ করা ট্রেনের ভিতর থেকেও যাত্রীরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বলে খবর।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement