Student Sudden Death Video: স্কুলের ভিতরে লুটিয়ে পড়ল পড়ুয়া, মৃত্যুর আঁচড়ে ১৫-তেই শেষ জীবন, দেখুন মর্মান্তিক ভিডিয়ো

Telangana Student Died In School (Photo Credit: X/Screengrab)

খেলার মাঝে হঠাৎ মৃত্যু এক পড়ুয়ার (Student)। এবার এমনই  একটি ভিডিয়ো (Video) সামনে এল। যেখানে এক দশম শ্রেণির এক পড়ুয়াকে হঠাৎ করে মাটিতে পড়ে যায়। তার সহপাঠীরা কী হয়েছে দেখতে গেলে, সেখানে চোখ পড়ে শিক্ষিকার। সঙ্গে সঙ্গে তিনি ওই পড়ুয়ার কাছে যান। অসুস্ত অবস্থায় দশম শ্রেণির ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যেতেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পাশাপাশি চিকিৎসরা আরও জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই ওই পড়ুয়ার মৃত্যু হয়। তাই তাঁদের করার কিছু ছিল না।

জয়ন্ত নামের ওই মৃত পড়ুয়ার বাড়ির তরফে তেলাঙ্গানার (Telangana) ওই স্কুলের বিরুদ্ধে তোপ দাগা হয়। জয়ন্তকে স্কুলের শিক্ষকরা পিটিয়েছেন। যার জেরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়।

দেখুন কীভাবে স্কুলের ভিতরেই মৃত্যু হয় পড়ুয়ার...

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement