Noida: নয়ডায় ছাত্রের রহস্য মৃত্যু, বন্ধুর বাড়ির পার্টির পর বহুতলের নীচ থেকে মিলল দেহ
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পার্টিতে উপস্থিত ব্যক্তিদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ বন্ধুর বাড়ি পার্টিতে(Party) গিয়েছিলেন। এরপর সেই বাড়ির নীচ থেকে মিলল যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) সেক্টর ৯৯ এর 'সুপ্রিম টাওয়ারস'-এ। নিহত যুবকের নাম তাপস। গাজিয়াবাদের বাসিন্দা তিনি। নয়ডার একটি বেসরকারি কলেজের আইনের ছাত্র। এদিন এক বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন। এরপর ওই বহুতলের নীচ থেকে মেলে তাঁর রক্তাক্ত দেহ। সাত তলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পার্টিতে উপস্থিত ব্যক্তিদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নয়ডায় ছাত্রের রহস্য মৃত্যু
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement