Badlapur Rape Case: ফার্ম হাউসে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

ঘটনাটি ঘটেছে ২৮ জানুয়ারি। নির্যাতিতাকে ওই ফার্ম হাউসে নিয়ে যায় অভিযুক্ত

Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ ফার্ম হাউসে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ(Rape)। গ্রেফতার তরুণ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)বদলাপুরের(Badlapur) বারভি বাঁধের কাছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৮ জানুয়ারি। নির্যাতিতাকে ওই ফার্ম হাউসে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। এরপর বাড়ি ফিরে মাকে সবটা খুলে বলে ওই নাবালিকা। সোজা পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা। তিনি পেশায় একজন অঙ্গনওয়ারি কর্মী। রেকর্ড করা হয় নির্যাতিতার বয়ান। এরপর নাবালিকার অভিযোগের ভিত্তিতে ১৯ বছরের অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনের ৬৪ এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

 ফার্ম হাউসে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement