Tremors Felt in Delhi: নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি, দেখুন ভিডিয়ো

মঙ্গলবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। তাঁর কাঁপুনি টের পেল দিল্লি, নয়ডাবাসীও।

Earthquake (Representational Image)

মঙ্গলবার দুপুরে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দুপুর ২.২৮ মিনিটে নেপালের কাঠমান্ডু সহ দেশের নানা জায়গায় অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের উতসস্থল ছিল নেপালের এমন এক জায়গায়, যা ভারতের উত্তরাণ্ডের পিথোরাগড় থেকে ১৪৮ কিলোমিটার পূর্বে।

এই ভূমিকম্পের জেরে দিল্লি, এনসিআরে কম্পন অনুভূত হয়। নয়ডার এক বহুতলের বাসিন্দা জানান, তাদের বাড়িটি দুলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় দিল্লি থেকে অনেকেই জানালেন, তাঁরা বড় মাপের কম্পন অনুভব করেছেন। অনেকেই কম্পনের ভিডিয়ো পোস্ট করেছেন। দিল্লির পাশপাশি নয়ডা, গুরুগ্রাম অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement