Uttar Pradesh Shocker: মোবাইলে গেম খেলতে না দেওয়ার অভিমানে ১০ বছরের ছেলের আত্মহত্যা

উত্তরপ্রদেশের লখনৌয়ে ১০ বছরের এক শিশুর আত্মহত্যা। ক দিন ধরে স্কুলে না গিয়ে সারাদিন নিজেকে ঘরবন্দি রেখে মোবাইলে গেম খেলত সে।

উত্তরপ্রদেশের লখনৌয়ে ১০ বছরের এক শিশুর আত্মহত্যা। সোমবার সন্ধ্যায় লখনৌয়ের চিত্তপুরের হুসাইনগঞ্জ এলাকায় হয় এই মর্মান্তিক ঘটনা।ক দিন ধরে স্কুলে না গিয়ে সারাদিন নিজেকে ঘরবন্দি রেখে মোবাইলে গেম খেলত সে। অনেকে তাকে মোবাইল গেম ছেড়ে বেরিয়ে বাইরে বের হওয়ার কথা বললেও সে গা করত না। এরপর সোমবার শিশুটির মা মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে খুব বকাবাকি করে।

বকাবকির মাঝে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়ে সে তার বোনের ঘরের দরজা বন্ধ করে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি পর দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকের।

দেখুন টুইট

দরজা ভেঙে দেখা যাচ্ছে ১০ বছরের ছেলেটি গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলেটির মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। শিশুটি যে মোবাইল গেমে আসক্ত ছিল তা নিশ্চিত করেছে তার বন্ধু ও প্রতিবেশীরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement