Stone Pelting : কেরলে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনার তদন্তে এনআইএ

এনআইএর পাশাপাশি কেরল পুলিশের তরফেও শুরু করা হয়েছে তদন্ত

Train (Photo Credit: File Photo)

কেরালায় ৩ টি ট্রেনে পাথর ছুড়ল অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার কেরালার কান্নুর এবং কাসোরগড় জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ, এর পাশাপাশি কেরালা পুলিশের তরফেও শুরু করা হয়েছে তদন্ত। দক্ষিণ রেলওয়ের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

বেশ কিছু দিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে পাথর ছোঁড়ার খবর আসছে। বন্দে ভারত এক্সপ্রেসেরও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য দোষীদের খুজে বের করে কড়া শাস্তির ব্যবস্থা করা হয়েছে রেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement