Uttar Pradesh: দলিত বিয়ের শোভাযাত্রায় পাথর ছোঁড়ার অভিযোগ, হুলুস্থুল কাণ্ড, আহত ৪ অতিথি
বিয়ের শোভাযাত্রায় পাথর বৃষ্টির ফলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় সেখানে। উভয় পক্ষের মধ্যে অশান্তি হিংসাত্মক চেহারা নেয়। স্থানীয়রা জানাচ্ছে, এই ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া চারজন অতিথি আহত হয়েছেন।
বিয়ের শোভাযাত্রায় পাথর ছোঁড়ার অভিযোগ ঘিরে অশান্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহায় রাধরা গ্রামে একটি দলিত বিয়ের শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। যাদব সম্প্রদায়ের কিছু লোক এমন কাজ করেছেন বলে অভিযোগ তুলেছে ভীম সেনা (Bhim Army)। বিয়ের শোভাযাত্রায় পাথর বৃষ্টির ফলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় সেখানে। উভয় পক্ষের মধ্যে অশান্তি হিংসাত্মক চেহারা নেয়। স্থানীয়রা জানাচ্ছে, এই ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া চারজন অতিথি আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ পুলিশের দল এসে পৌঁছয় ঘটনাস্থলে। চলে লাঠিচার্জ।
বিয়ের শোভাযাত্রায় পাথর ছোঁড়ার অভিযোগ:
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement