Nandurbar Violence: দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নান্দুবার, পাথর বৃষ্টির জেরে আহত বহু

এই ঘটনায় ইতিমধ্যেই নান্দুবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা এই ঘটনার মূলে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ মোটর সাইকেলের(Motor Cycle) সঙ্গে রিক্সার ধাক্কা। দুর্ঘটনার(Accident) জেরে রণক্ষেত্রের চেহারা ধারণ করল মুম্বইয়ের(Mumbai) নান্দুবার(Nandurbar) এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুরু হয় পাথর ছোড়াছুড়ি। আহত হন বেশকিছু জন। এরপর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই নান্দুবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা এই ঘটনার মূলে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী।

 দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নান্দুবার, পাথর বৃষ্টির জেরে আহত বহু

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement